← The whole feed
Shahzadi Nasrin
Shahzadi Nasrin Level 5
আমার যে গল্পগুলো পড়ে পরিবারের সদস্যরা বুঝতে পারেন না, প্রকাশ হওয়ার পর সেই গল্পগুলো তুলনামূলক পাঠক পছন্দ করে। রিচ, রিএকশন থেকে বুঝি। এই দুর্বল পর্যবেক্ষণের ওপর নির্ভর করে ফিকশন ফ্যাক্টরিতে #একুশশতকেরগল্প 'শব্দ' প্রকাশ করলাম। দেখা যাক, কি হয়।
Shakil Rony
Shakil Rony Level 6 commented ·
শুভকামনা রইল আপনার লেখালেখি এবং লেখকসত্তার জন্য।

Sign in to join the conversation.

Login
  • Shakil Rony
    Shakil Rony Level 6 ·
    শুভকামনা রইল আপনার লেখালেখি এবং লেখকসত্তার জন্য।
  • Shahzadi Nasrin
    Shahzadi Nasrin Level 5 Author ·
    @shakilrony না, বিনয় না। যেভাবে গল্প আসে আমার কাছে সেভাবেই লিখি, খুব বুঝেশুনে সিরিয়াসলি লিখিনা। কাফকার প্রসঙ্গ এ ক্ষেত্রে অবান্তর। আমাকে সাবধান হতে হবে, সহজ লেখার চেষ্টা করতে হবে, তাইতো? জ্বি, আমার আন্তরিক চেষ্টা থাকবে। ধন্যবাদ।
  • Shakil Rony
    Shakil Rony Level 6 ·
    এটা হয়তো বিনয় থেকে বলছেন। আমরা অনেক সময় না বুঝেও অনেক কিছু করে থাকি। এক্সপেরিমেন্ট করা খারাপ কিছু তো নয়। এই যে বললেন শেষ লাইনে- দেখা যাক কি হয়। এটাই কিন্তু ফলাফল দেখার অপেক্ষা। পাঠক বুঝতে হয়তো সময় নিতেও পারে। কাফকার লেখা যেমন সবাই সমান ভাবে বুঝে না।
  • Shakil Rony
    Shakil Rony Level 6 ·
    এটা যদি কেবল এক্সপেরিমেন্ট হিসেবে করে থাকেন তাহলে সমস্যা নেই। কিন্তু এভাবে পাঠককে বারবার টেস্ট করা উচিৎ না মনে করি। অনেক সময় লেখক এমন এক আবহ থেকে লেখে যে সেই লেখা লেখক ৫/১০ বছর পরে পড়লে নিজেও বুঝতে পারে না গল্পটি। কারণ সে আবহ থেকে সে বের হয়ে গেছে অনেক আগে। সে গল্প সে ভুলে গেছে। পাঠককে যদি নতুন ঘরানার গল্পের সাথে পরিচিত করাতে হয় তবে সেটা ধীরে ধীরে এগোতে হয়। কারণ দিন শেষে পাঠকই লেখার প্রাণ। পাঠক ছাড়া লেখা যতই উচ্চমার্গীয় হোক তা মূল্যহীন। হতে পারে লেখাটা বুঝতে কয়েক যুগও পেরোতে পারে।
    • Shahzadi Nasrin
      Shahzadi Nasrin Level 5 Author ·
      উচ্চমার্গীয় কিছু লেখার যোগ্যতা আমার নেই। এক্সপেরিমেন্ট কিভাবে করতে হয় আমি জানিনা। শুধু এইটুকু বুঝি পাঠক যদি আমার লেখা বুঝতে না পারেন তাহলে লেখক হিসেবে আমি ব্যর্থ। ধন্যবাদ মন্তব্যের জন্য।