The Bookshelf
আমিই

আমিই

তৌকির আজাদ 2 chapters 518 words Nov 9, 2026

Synopsis

আমি সব সময় এই ‘আমি’ - কে সেটা নিয়ে ভেবেছি। আমাকে ভাবতে হয়েছে। নিজের মাঝের কিছু একটা অস্ত্বিত্বের উপস্থিতি আমাকে সব সময় ভাবিয়েছে। ঠিক ভাবিয়েছে না বলে বলা উচিৎ - আমাকে ভাবতে শেখা শিখতে সাহায্য করেছে। আমার ভাবনার সবটা আমাকে ঘিরে তবুও সেসব আমার না – সেসব আমাদের। সবটাই আমার আবার সবটাই সব মানুষের। আমি কি ~ এই সব ভাবনা গুলো যে আমার একান্ত নিজের সেটা দাবি করতে পারি? সম্ভব না! ভাবনা গুলো কেবল আমার মাধ্যমে প্রকাশিত হয়েছে। ভাবনা গুলোর মালিকানা - ভাবনা জগতের। আর ‘আমি’ সে জগতের একজন মাত্র ~ তবুও আমি, এই আমি’কে এখনো ঠিকঠাক মতো করে চিনি না, তবে এটুকু জানি যে আমি আমার অনেক আপন। ‘আমি’ - উপন্যাসে আমরা, আমাদের ‘আমি’-কে কিঞ্চিৎ জানার চেষ্টা করবো। বাকিটা সময়ের ক্লান্তি। ১৩/০২/২০২৩ পরিবাগ
Views
0
Likes
0
Comments
0
Engagement
0

01 Chapters

2

02 Conversation

0

Log in to join the conversation.

No comments yet — be the first to share your thoughts.