FF.
১.০ Book page

Chapter 1

১.০

Nov 9, 2026 1 min read

আমি সব সময় এই ‘আমি’ - কে সেটা নিয়ে ভেবেছি। আমাকে ভাবতে হয়েছে। নিজের মাঝের কিছু একটা অস্ত্বিত্বের উপস্থিতি আমাকে সব সময় ভাবিয়েছে। ঠিক ভাবিয়েছে না বলে বলা উচিৎ - আমাকে ভাবতে শেখা শিখতে সাহায্য করেছে।

 

আমার ভাবনার সবটা আমাকে ঘিরে তবুও সেসব আমার না – সেসব আমাদের। সবটাই আমার আবার সবটাই সব মানুষের। আমি কি ~ এই সব ভাবনা গুলো যে আমার একান্ত নিজের সেটা দাবি করতে পারি? সম্ভব না! ভাবনা গুলো কেবল আমার মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ভাবনা গুলোর মালিকানা - ভাবনা জগতের। আর ‘আমি’ সে জগতের একজন মাত্র ~ তবুও আমি, এই আমি’কে এখনো ঠিকঠাক মতো করে চিনি না, তবে এটুকু জানি যে আমি আমার অনেক আপন।

 

‘আমি’ - উপন্যাসে আমরা, আমাদের ‘আমি’-কে কিঞ্চিৎ জানার চেষ্টা করবো। বাকিটা সময়ের ক্লান্তি।

 

 

১৩/০২/২০২৩

পরিবাগ

 

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.