FF.
১.১ Book page

Chapter 2

১.১

Nov 9, 2026 2 min read

মনের ক্যানভাসে একের পর এক ঘটনার পট পরিবর্তিত হচ্ছে – স্বপ্নে, কোনো ঘটনার সাথে আগের ঘটনার কোনো মিল নেই – তবুও একটা মিল বিদ্যমান আছে – সব গুলো ঘটনা একই ব্যাক্তির। মনের অস্থির বিন্যাসের জন্য সুমন ঘটনা গুলোর মধ্যকার মিল বুঝতে পারছে না। সুমনের চোখ বন্ধ কিন্তু চঞ্চল।

 

এখন সম্ভবত রাতের শেষের দিক। স্বপ্ন পর্ব থেকে যেকোনো সময় সুমনের ঘুম ভাঙবে। ইস! সে তখন একটু স্থির থাকলে তার স্বপ্নের ঘটনা গুলো মনে করতে পারতো – সে বুঝতে পারতো, তার অবচেতন মন তাঁকে কি বলতে চাচ্ছে। ছেলেটা এতো বেপোরয়া! সে এসব পাত্তাই দিবে না কখনোই দেয় নি। চোখ খুলে ঘড়িতে কটা বাজে সেটাও দেখবে না – আমার জন্য সময় জানাটা জরুরী - কিন্তু সুমন খুঁজবে লাইটার – লাইটার কোথায় আছে আমি জানি – তারপর খুঁজবে সিগারেটের প্যাকেট। ছেলেটার সিগারেট ধরানো কিংবা টানার  কোন পরিপক্ব ধাঁচ নেই। কিন্তু দেখে মনে হবে কাজটা যেন না করলেই নয়। তবু সেটাতেও অবহেলা, পরিষ্কার অবহেলা।

 

ঘর অন্ধকার। সুমনের স্বপ্ন প্রায় শেষের দিকে। সুমন তার ছেলেবেলার স্কুলের করিডর দিয়ে হেঁটে যাচ্ছে। একটা মেয়ে - সে ভাবছে মেয়েটা হৃদিতা – হৃদিতার মতই মনে হচ্ছে – হৃদিতা, সুমনের ভালোবাসার মানুষ। কিন্তু! সেটা তো তার পরবর্তী জীবনের একটা অধ্যায়। সুমন মেয়েটার চেহারা দেখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমি জানি শেষ পর্যন্ত সেটা হবে না। এই একই স্বপ্ন সুমন অনেক বার দেখেছে কিন্তু সে মনে রাখে নি তবে তার মনে আছে ঠিকই। ছেলেটা স্থির হলে এ ব্যাপারটা নিয়ে ভাবতে পারতো – আসলে আমিই ভাবতে দেই না – এখনো দেই নি - স্বপ্নের এই চরিত্র আসলে সুমনের নিজের পতিচ্ছবি মাত্র। সুমনের ভালোবাসার মানুষের স্মৃতি গভীর বলেই তার মন হৃদিতার রূপ বেছে নিয়েছে।

 

নিজের প্রতিচ্ছবির সাথে মুখোমুখি হওয়ার সময় এটা না – অন্তত সুমনের জন্য এটা সঠিক সময় নয় – সঠিক সময় হবে তখন যখন সে সচেতন ভাবে  নিজের সাথে নিজে মুখোমুখি হবে – স্বপ্ন আমাদের জন্য দিক নির্দেশনা মাত্র।

 

সুমনের স্বপ্নের ঘোর কাটছে ... তার অর্থ এখন আমার কাজ শুরু।

 

লাইটারটা বালিশের ডান দিকে আছে আর সিগারেটের প্যেকেট আছে বাম দিকে ... সুমন চোখ খুলেছে।

 

নিজের অজানাতেই সে বাম দিক থেকে লাইটার নিয়ে ডান দিকে থাকা সিগারেটের প্যেকেট থেকে একটা সিগারেট জ্বালাতে যাচ্ছে - এতোটা অসাবধানতা! কিছু বুঝে ওঠার আগে লাইটারের হলদে আগুণের তীব্রতা তার  ঝাপ্সা চোখের ঘুম কাটিয়ে দিল। আগুন থেকে একটু দূরে সরতেই ঘড়ির সময় দেখলো সে – ভোর ৫:৩৫ মিনিট, আজকেও  ২০ মিনিট আগে তার ঘুম ভাঙল আর আমার আরকেটা দিনের শুরু - আমি কখনোই অসাবধান না। আমার প্রতিটি কাজেরসুমনের স্বপ্নের ঘোর কাটছে ... তার অর্থ এখন আমার কাজ শুরু।একটা কারণ নিশ্চয়ই থাকে – তবে সেটার ব্যাখ্যা দিতে আমি কখনোই বাধ্য নই! তার কারণটা যুক্তি 

সে যাইহোক, আমি সুমন।   

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.