FF.
১. চাইব না Book page

Chapter 1

১. চাইব না

Nov 11, 2026 1 min read

আমি দেখতে চাই, যখন মায়াবী চাঁদ আলো ছড়ায়, 

অকূল বেদনারা চেয়ে থাকে আকাশে। 

আমি মুগ্ধ গন্ধে থাকি, যখন বাতাসে ভাসে ফুল,  সৌরভ সুবাসে।

আমি আলোর প্রদীপ হাতে উজ্জ্বল কালো আলো ছড়াই,  স্পষ্ট দিবসে…  

যখন নদীর জল গিয়ে মিশে সাগরের উচ্ছ্বাসে।

রয়েছি আমি ~  মাঝি, চাষি, কৃষক, শ্রমিক, বণিক, শিক্ষক, প্রেমিকার পাশে— 

যেন না কাঁদে কেউ, জননীর কাছে এসে।

আমি;  আনন্দে হাসি, যেন শিশুমনগুলো নিজেদের ভালোবাসে।

প্রেমিকের বুকের ভেতরের হাহাকার আমি, 

ভালোবাসা ভালোবেসে হই  বাষ্প নির্যাসে,

প্রেমিকার নগ্ন ঠোঁটে আমি রই ~  তোমারই কাছে বসে।

জন্মদাতা মায়ের মনে বলি— সন্তানেরা আছে ভালো , অভিলাষে।

যখন আমি বাবা, মনে রেখ—  আমি বাড়ি ফিরি,

জানি দেখবো ওদের সকলে , আমার আগলে রাখা পরিবার দিনশেষে…

আমি থাকি, তুমি রেখেছ নিজ মনের নিমেষে। 

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.