FF.
১৪. চরকা  Book page

Chapter 14

১৪. চরকা 

Nov 20, 2026 1 min read

হাসে আকাশ, হাসে বাতাস,

হাসে আমাদের মন 

হাসে আনন্দে, হাসে বিস্ময়ে,

হাসে তোমাদের প্রতিক্ষণ 

দেখো বিকেল, দেখো নদী,

দেখো জোছনার চাঁদ

দেখো ভোর, দেখো শিশির,

দেখো বৃষ্টিভেজা রাত

শোনো কোলাহল, শোনো গান,

শোনো আমার অভিমান।

শোনো কবি, শোনো কবিতা,

শোনো কাব্যের যত ভান

যেন  আছি, জেনো থাকি 

যেনো অবিরাম রাজপথ।

যেন আমরা, জেনো তোমাদের,

যেনো সব উটকো শপথ।

আজো আমাদের, আজ ও তোমাদের,

আজ তোমার আমার দ্বিমত 

আজো তুমি, আজও আমি,

আজ বহু অভিমত।

চলো হাঁটি, চলো ভাসি,

চলো উল্লাসে মাতি।

চলো ভিজি, আলো মাখি —

সুদিনের পথ  ধরি।

আছি আমরাই তোমাদের হয়ে,

আমাদের ছুটি নাই।

ছোটে ট্রেন, ছুটে বাস,

ছুটছে অদৃশ্যের বিভ্রাট,

ছোট প্রাণ, ছোট্ট জীবন 

সেটাই তাদের অপরাধ, 

কাড়ছ মন ~ কেড়েছ আপন 

তবুও তো রাজপথ ফাঁকা নাই। 

ফাঁকি দিচ্ছ , ফাঁকি দিয়েছো, 

তবু পাওনি হতে সৃষ্টির আপন 

ভরকেছো – এখনো তো  ভড়কাচ্ছ  

পারবেনা তাই কখনোই হতে স্রষ্ঠার সঙ্গীর মতন …
মনটাই যে একই সেই আদিম প্রাণ বৃক্ষের শেকড় যতন

কেনো কেটেছ -  ডাল-পাতা-শেখর-শাখার এই চক্রের চর্কা ~ চলাচলের পথ সরল…   

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.