FF.
অচেনা মেয়েটি Book page

Chapter 3

অচেনা মেয়েটি

Nov 21, 2026 2 min read

সময়: সকাল ৯টা।

প্রথম দিন স্কুলে এসেছে রিহান।

ক্লাসের দরজায় দাঁড়িয়ে সে একবার পুরো ঘরটা দেখে নিল।

নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন সবকিছু।

তারপর বুক ফুলিয়ে ক্লাসে প্রবেশ করল।

কিন্তু ভেতরে ঢুকতেই কয়েকজন ছাত্র তার দিকে তাকিয়ে ফিসফিস করতে শুরু করল।

একজন ছাত্র: ওই দেখ, ওর জুতোটা!

আরেকজন: জুতোর অবস্থা দেখেছিস?

রিহান কিছুটা অস্বস্তি বোধ করল।

ঠিক তখনই রহমান স্যার টেবিলে হাত দিয়ে বললেন—

রহমান স্যার: এই যে তোমরা! কী হয়েছে? ক্লাসে এসেছ পড়াশোনা করতে, নাকি গল্প করতে? সবাই চুপ!

পুরো ক্লাস নীরব হয়ে গেল।

রহমান স্যার: এই ছেলে, তোমার নাম কী?

রিহান: জি স্যার, আমার নাম রিহান।

রহমান স্যার: ঠিক আছে। ওই মেয়েটার পাশে গিয়ে বসো।

রিহান গিয়ে বেঞ্চে বসল।

পাশের মেয়েটির পোশাক বেশ সুন্দর। তার জুতোগুলোও একদম নতুন। দেখতে বেশ সুন্দর!

মেয়েটি কিছুক্ষণ রিহানের দিকে তাকিয়ে রইল।

রিহান: কী হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন?

মেয়েটি: তুমি মনে হয় অনেক দুষ্টু!

রিহান: কেন?

মেয়েটি: দেখো, তুমি তোমার জুতো ছিঁড়ে ফেলেছ!

রিহান নিজের পায়ের দিকে তাকিয়ে হেসে বলল—

রিহান: আরে, এটা আমার জুতো না। পাশের বাসা থেকে নিয়েছি।

মেয়েটি: কেন? তোমার জুতো নেই?

রিহান: নতুন জুতো কেনার টাকা হয়নি। তাই এটা নিয়েছি।

কথাটা শুনে মেয়েটি হেসে ফেলল।

রহমান স্যার: এই মেয়ে! ক্লাসে এত হাসাহাসি কিসের?

মেয়েটি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল।

রিহান মনে মনে বেশ মজা পেল।

কিছুক্ষণ পর মেয়েটি তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল—

মেয়েটি: জানো, আমার কিন্তু আরও তিন জোড়া জুতো আছে!

রিহান অবাক হয়ে তার দিকে তাকাল।

রিহান: তিন জোড়া!

মেয়েটি: হুম! একটা এই স্কুলের জন্য, একটা বাড়িতে পরার জন্য, আর একটা বাইরে যাওয়ার জন্য।

রিহান আর কিছু বলল না।

শুধু নিজের ছেঁড়া জুতোর দিকে তাকিয়ে রইল।

Follow me on Instagram

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.