FF.
উহ্! বৃষ্টি Book page

Chapter 18

উহ্! বৃষ্টি

Oct 22, 2026 1 min read

বৃষ্টির দিনে বিরহ জখম নীল ঘাসফুল হয়ে ফোটে!

আরও আরও বেদনার বৈঠকে ভাব জমে

মেঘে মেঘে । প্রেমের ছলে, সংঘাতে

যে আলো জ্বলে, আকাশে-হৃদয়ে,

পুড়ে যাই একা একা ভীষণ

ফেলা আসা দিনগুলোর

পৌনঃপুনিক ছোবলে;

বিষন্ন সন্ধ্যাকালে

কেউ চেনে না

আমারে!

প্রেম?

উহ্!

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.