FF.
ছিঃ, ছিঃ, ছিঃ ফাগুন! Book page

Chapter 27

ছিঃ, ছিঃ, ছিঃ ফাগুন!

Oct 22, 2026 1 min read

প্রজাপতির ডানায় লেগেছে আগুন,

ছিঃ, ছিঃ, ছিঃ ফাগুন!

এমন যন্ত্রণা কেন দাও, ও দখিনা হাওয়া।

এমনকরে বুক কাঁপাও কেন কোকিলের গান?

কেন ফুটলে ফুল, এতটা রঙিন;

ঐ সবুজের ডালে?

আমি তো মরে যাই,

হৃদয়ের কুঞ্জকোণে

কেউ দেয় নাই ঠাই, ভালোবেসে, কোন কালে!

দু' ডানায় দুঃখ আছে জমা। বিরহ বহুগুন;

ছিঃ, ছিঃ, ছিঃ ফাগুন!

আমায় পোড়ানো ফাগুন।।

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.