Story

মায়ের শেষ চিঠি

July 13, 2025

239 views

ছেলেটার নাম ছিল ফারুক। শহরে চাকরি করত। ব্যস্ত জীবন, হাজারটা দৌড়ঝাঁপ। গ্রামের বাড়িতে তার বৃদ্ধা মা একা থাকতেন।

মা প্রায়ই ফোন করতেন, — “বাবা, কবে আসবি? অনেক দিন তো দেখা হল না।”

ফারুক বলত, — “আসব মা, এই প্রজেক্টটা শেষ হোক আগে।”

মাস চলে যায়, বছর কেটে যায় — ফারুক ব্যস্ততার অজুহাতে আর ফিরে যায় না।

একদিন ফারুকের ফোনে এক প্রতিবেশীর কল আসে, — “ভাই, খালা আর নেই। কাল রাতেই ঘুমের মধ্যে চলে গেলেন।”

শুনেই ফারুক স্তব্ধ। ছুটে যায় গ্রামে। মায়ের ঘরে ঢুকে দেখে মাটির ছোট্ট আলনাতে একটা পুরনো খাম। খামের ওপরে লেখা:  “আমার ফারুকের জন্য”

হাত কাঁপতে কাঁপতে খামটা খোলে। চিঠিতে লেখা ছিল:

“বাবা, জানি তুই খুব ব্যস্ত। তোকে বিরক্ত করতে চাই না। শুধু একটা কথা মনে রাখিস — মায়ের দোয়া অনেক শক্তিশালী, আর মায়ের অপেক্ষা অনেক কষ্টের।”

চোখ থেকে টপটপ করে অশ্রু ঝরে ফারুকের। সেই মুহূর্তে তার সারা জীবনের সাফল্য, শহরের আলো সব ফিকে হয়ে গেল।

 শিক্ষা: জীবনে যারা সবসময় পাশে থাকে, তাদের ভুলে যেও না। সময় থাকতে ভালোবাসা দেখাও — কারণ সময় আর ফিরে আসে না।

 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login