Posts

কবিতা

একজোড়া চোখ

July 24, 2025

নাসির ফরহাদ

240
View

একজোড়া চোখ ভীষণ জ্বলে

একজোড়া চোখ খোঁজে।

এক হৃদয়ের নরক জ্বালা

কে বা এমন বুঝে।

একজোড়া চোখ অপলকে

আমায় শুধু দেখতো।

মনের পটে দিনে রাতে

কত ছবি আঁকতো।

একজোড়া চোখ হারিয়ে গেল।

আজকে যেন কোথায়।

পাইনা খুঁজে জগৎ জুড়ে

পাইনা হৃদয় খাতায়।

Comments

    Please login to post comment. Login