Posts

কবিতা

আবরণ

July 30, 2025

তানভীর সিকদার

Original Author তানভীর সিকদার

138
View

তোমার ওই কাজল কালো চোখ
খোঁপায় বাঁধা বকুল ফুলের মালা
ঠোঁটের কোণে এক চিমটি সুখ— 
হাতের মূলে সবুজ কাঁচের বালা

কিংবা ধরো, মুখের কালো তিল
বিছায় রাখা গোপন চাবির তালা
কপাল মাঝে বৃত্ত টিপের নীল— 
কেউ কি বুঝে হৃদয়পোড়ার জ্বালা?


বই : সেফটিপিনে গেঁথে আছে মায়াবতী সুখ

Comments

    Please login to post comment. Login