Posts

কবিতা

তানভীর সিকদার এর কবিতা ‘প্রণয় কিংবা প্রত্যাশা’

July 30, 2025

তানভীর সিকদার

Original Author তানভীর সিকদার

182
View

তুই আমাকে রাখিস সঙ্গোপনে
রাখিস ধরে গ্রীবার কাছাকাছি
যত্নে গড়া মায়ার প্রাচীর জুড়ে
লক্ষ্মীটি তুই খেলিস কানামাছি!

অভিমানের রাত্রি শেষের ভোরে
আলতো ধরে করিস আঁকিবুঁকি
শুদ্ধতম আলিঙ্গনের পরে —
আমরা হবো নিজের মুখোমুখি!

তুই আমাকে চলার পথটা জুড়ে
সঙ্গে রাখিস ছায়ার মতো করে–
নিবিড় ভাবে তোর চাহনির জাদু
বিভোর করুক একটা জনম ভরে!

Comments

    Please login to post comment. Login