Posts

কবিতা

তানভীর সিকদার এর কবিতা ‘আনমনা’

July 30, 2025

তানভীর সিকদার

Original Author তানভীর সিকদার

166
View

এই হাতে একবার রাখো যদি হাত, 
ভুলে যাবো সবটুকু গোপন আঘাত।

এই আছো এই নেই— হয়েছো উধাও
আনমনা দোলাটুকু আমাকে বুঝাও।

চোখ যদি কথা বলে থাকে না তো হুঁশ 
স্বপ্নীল আয়োজনে— বাঁচবার প্রয়োজনে
সবারইতো হতে হয় কিছুটা বেহুঁশ!


বই : সেফটিপিনে গেঁথে আছে মায়াবতী সুখ

Comments

    Please login to post comment. Login