Essay

ইংরেজি তে আর একটু দক্ষ হতে চান ?

August 11, 2025

372 views

ইংরেজি তে আর একটু দক্ষ হতে চান ? 

লেখকঃ কাজী ফাল্গুনী ঈশিতা 

ইংরেজির শিক্ষিকা হয়ে প্রথমেই যে অভিযোগ/অভিমানটির সামনে

 পড়তে হয় , তা হল :

 “আপু, আমি ইংরেজি তে মোটেও ভালো না! কিন্তু সারা জীবন ইংরেজি শিখেছি তো!”

আমার বেশি ভাগ ছাত্র ছাত্রীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে। এই প্রাপ্ত বয়স্ক খোকা খুকুর দল উপরোক্ত কথা টি যে সুরে বলে, তাতেমন একেবারে গলে যায় আমার। 

ইংরেজি তো একটি বিদেশি ভাষা মাত্র, এতই কি কঠিন? ছাত্র ছাত্রী দের অহেতুক ভীতি দুর করতে ক্লাস এবং ক্লাসের বাইরে আমি ছোটছোট কিছু কাজ করতে বলি তাদের। পড়ুন, এ কাজ গুলো হয়তো আপনারও কাজে আসতে পারে, 

আবারো বলছি, এটি একটি বিদেশি ভাষা ঃ মনে রাখবেন, স্কুল, কলেজ বা বিশ্ব বিদ্যালয়ে আপনি ইংরেজিতে যতই ভালো হন নাকেন, আপনি কখনোই ইংরেজি যে দেশের মাতৃ ভাষা, তাদের মতো হতে পারবেন না, তাই অযথা নকল করতে চাওয়ার প্রয়োজন নেই। আপনার নিজের কণ্ঠ যেমন, সেভাবেই কথা বলুন, অহেতুক বিদেশি টান আনার দরকার নেই কথায়। আপনি চাইলে প্রতিদিন ইনতুন কিছু না কিছু শিখতে পারেন ইংরেজি তে, সেটা একটা নতুন শব্দ হলেও। প্রয়োজন কেবল ইচ্ছা শক্তি, আর কিছুই না। 

কথা বলার অন্তত একজন ভালো সঙ্গী রাখুন ঃ  কথোপকথনের  পরীক্ষা নিতে গিয়ে  দেখেছি অনেক ছাত্র ছাত্রী ই অতিরিক্ততোতলাতে শুরু করেন। কি মনে হয়? ইংরেজি বলতে গেলে কেন এমন হোঁচট খান আপনারা? ভালো একজন বন্ধু খুঁজে নিন, যিনি ইংরেজি কথা বলায় দক্ষ।  ভালো বন্ধু এই জন্য বলছি, কারণ কিছু ছাত্র ছাত্রীর মধ্যে অন্যের দুর্বলতা নিয়ে বাজে ভাবে রসিকতা করারপ্রবণতা থাকে। অনেক সময় বন্ধুর করা এমন রসিকতা অন্য পক্ষের সমস্ত আগ্রহে জল ঢেলে দেয়। আর বন্ধুকে ঠিক মতো বোঝাতেপারা মানে নিজের জানা টাকেও বেশ ভালো ভাবে ঝালাই করে নেয়া, সেটা জানেন? আপনার ইংরেজি কথা বলার ক্ষমতা যদি ভালোহয় তবে আপনার দুর্বল বন্ধুটি কে শেখান, ঠকবেন না।  আর ভুল করলে দয়া করে ধৈর্য হারা হবেন না, ভুল থেকেই অনেক কিছুশিখবেন আপনি। 

দেখে শিখুন ঃ  ইংরেজি  সিনেমা, খবর, গান ইত্যাদি দেখে শিখলে ধারনা পাওয়া যায় একটা শব্দ কি করে উচ্চারিত হয়।  যদি কেবলদেখে বুঝতে না পারেন, তবে যা বলা হচ্ছে,  সেটা যদি ভিডিওর নিচে স্ক্রল আকারে বা সাব টাইটেল আকারে দেখা যায়, তবে বোঝাসহজ হয়। 

উচ্চারণে গোলমাল নয় ঃ  আপনার যদি বাংলাদেশের কিছু অঞ্চলের আঞ্চলিক বাংলায় কথা বলার অভ্যাস থেকে থাকে(নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম  ইত্যাদি ) তবে সাবধান! বাংলার আঞ্চলিক টানকে আপনার ইংরেজির ভেতর টেনে এনে লবণছাড়া খিচুড়ি রান্না করে ফেলবেন না যেন। 

পড়ুন ,লিখুন , খেলুন ঃ   ইংরেজিতে প্রতিদিনের ঘটনাবলী লিখতে পারেন ডাইরি তে। প্রয়োজনে শিশুদের বই দিয়ে পড়ার অভ্যাসশুরু করুন।  একটু ভাষা টা পোক্ত হলে বিভিন্ন পত্র পত্রিকা (Reader’s Digest, Daily Sun, National Geographic) ইত্যাদিপড়ার চেষ্টা করতে পারেন। আবার শব্দ ভেদ, শব্দ চতুষ্ক,  বিভিন্ন ধরনের শব্দ খোঁজার খেলা (Word Scapes,  Scrabble) ইত্যাদিপ্রতিদিন খেললে তা আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়াবে। 

মুখস্ত বিদ্যার গলায় দড়ি ঃ  একটা শব্দ বা যে কোন কিছু কেবল মুখস্ত করে বসে থাকবেন না। এক শব্দের হাজার টা অর্থ হতে পারে, নিজে নিজে বাক্যে শব্দের প্রয়োগ শিখুন, কাউকে দিয়ে দেখিয়ে নিন। নতুন শেখা শব্দ গুলো নিজের রচনায় প্রয়োগ করুন

ধর্মেও সম্ভব ঃ যারা গান বা সিনেমা পছন্দ করেন না, তারা পবিত্র কোরআন /গীতা/ ত্রিপিটক ইত্যাদির ইংরেজি অনুবাদ পড়তে বাশুনতে পারেন, আপনার ধর্ম চর্চা, ভাষা চর্চা দুই ই হয়ে যাবে। 

সবশেষে বলব, আপনি নিজেকে যতই দুর্বল ছাত্র ভাবুন, শুধু মাত্র নিজের ইচ্ছা শক্তির জোরে সবল হয়ে উঠতে পারেন আপনি। মনেরাখবেন, অসম্ভব বলে, আমি সম্ভব (impossible says: I’m possible). শেখার মজা কে উপভোগ করে শিখতে পারলে, আপনারপক্ষে সব সম্ভব। শুভ হোক শিক্ষা। 

--

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login