Post

কবে?

March 15, 2026

225 views

কবে ?
কাজী ফাল্গুনী ঈশিতা

এই বাংলাদেশ মোটেও প্রতিবন্ধী-বান্ধব নয়।  এখানে গণপরিবহনে উঠতে গেলে, ধাক্কাধাক্কিতে ছিটকে পরে যাবার সম্ভাবনা।  এখানে ফুটপাত, রাস্তাঘাট এতটাই উঁচু যে, চলাফেরা করবেন? নাকি সুস্থ মানুষের হাজার রসিকতা সহ্য করবেন? আবার রিকশায় উঠতে গেলেও হাজার ঝক্কি।  

কাজের জায়গা গুলোতেও হাজার হাজার সিঁড়ি বেয়ে চলাফেরা, লিফ্ট থাকলেও, সে লিফ্ট চলে কি চলেনা তার নেই ঠিক।  বাসের গায়ে প্রহসন হয়ে চেয়ে থাকে "প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত" শব্দগুলো।  কতটুকু সংরক্ষণ করা হয় ওই আসনগুলো? সুস্থ মানুষই বসে কুল পায়না, প্রতিবন্ধী, হায়রে!

গণপরিবহনে প্রতিদিনের যৌন হয়রানি হাজারো নারী মুখ বুজে সহ্য করে যান প্রতিনিয়ত।  

আচ্ছা আমায় কেউ বলতে পারেন, এই দেশে প্রতিদিন উবার-পাঠাও, অথবা নিজের গাড়ি, এই বিলাসিতা করতে পারেন কয়জন নারী? 
অসংখ নানা বয়সী প্রতিবন্ধী নারী প্রতিদিন ঝরে পরে যান স্কুল-কলেজ থেকে।  এমনকি বিয়ের বাজারেও প্রতিবন্ধী একজন নারীকে গুনতে হয় মোটা অংকের যৌতুক! যেখানে একজন অন্ধ পুরুষের পাশে সুস্থ স্ত্রী আশা করতেই পারে এই সমাজ, কিন্তু সেই প্রতিবন্ধী যদি হন নারী, তবে তার কপালে লাঞ্ছনা গঞ্জনার অভাব নাই।

তার উপর, প্রতিবন্ধী ভাতা এর সিস্টেম থাকলেও, সেই সামান্য টাকার জন্য করো কোন গোল্ডেন সিটিজেন কার্ড, আসল প্রতিবন্ধীর জায়গায় ভাতা নিয়ে যায় সম্পূর্ণ সুস্থ মানুষ।

প্রিয় বাংলাদেশ, তুমি প্রতিবন্ধীর দেশ হবে কবে?   

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login