সমাজের বিপক্ষে
কাজী ফাল্গুনী ঈশিতা
সমাজ বলে: নারী, তোমার মূল্য নেই কোনো
আমি বলি: আল্লাহ বলেন, নারী মূল্যবান জেনো।
সমাজ বলে: মেয়ে, তুমি টাকার পাহাড় খোঁজো
আমি বলি: টাকা ছাড়া সুখের মূল্য তুমি বোঝো?
সমাজ বলে: নারী, তোমার মাতৃত্বেই পূর্ণতা
আমি বলি: প্রসব করলেই বুঝি হওয়া যায়, মাতা?
সমাজ বলে: তুমি বুড়ি, কুৎসিত তুমি
আমি বলি: সৌন্দর্য না থাকলেই জীবন মরুভূমি?
সমাজ বলে: এমন জীবন, বাঁচা কি উচিত হয়?
আমি বলি: প্রতিবন্ধী কোনো অপবাদ নয়!
২১ ফেব্রুয়ারী ২০২৬