Posts

কবিতা

আমি মানুষ দেখেছি

August 12, 2025

নাসির ফরহাদ

240
View

আমি মানুষ দেখেছি ফুটপাতে।

মানুষ দেখেছি বস্তিতে।

শত কষ্টে ও সবাই  মিলে 

কেমনে থাকে ঝুপড়িতে।

আমি মানুষ দেখেছি  রেললাইনের  

মানুষ দেখেছি গঞ্জেতে 

কেমনে খাটে দিনে রাতে  

দুইটা জীবন বাঁচাতে। 

আমি মানুষ দেখেছি চলতি পথে, 

মানুষ দেখেছি মাঠেতে।

দেহ পুড়ে কয়লা করেও 

কেমন করে মিষ্টি হাসে।

Comments

    Please login to post comment. Login