Posts

কবিতা

গভীরতা

September 9, 2025

নাসির ফরহাদ

275
View

গভীরতা

তুমি যদি চাও আড়চোখেতে

আমি দেখি পাহাড় সম।

তোমার মুখের একটু হাসি

আমি বিহ্বল চিত্ত মম।

তোমার চোখের একটু জলে

আমার যে বয় নদীর ধারা।

তোমার একটু গুণ গুণ গান

আমি যে হই আত্মহারা।

তোমায় দেখার এক মুহূর্তে

আমার কাটে অষ্টপ্রহর।

তোমার মনের একটু সুখে

আমার বহে সুখের নহর।

তুমি ডাকলে একটু কাছে

আমি যে যাই শিহর অব্দি।

তোমার প্রেমের একটি কাহন

আমার কাটে এক শতাব্দী।

তুমি যদি চাও গো স্পর্শ

আমি রাখবো জড়িয়ে তোমায়।

তুমি চাইলে এক ফোটা প্রেম

জোয়ার উঠে প্রেম যমুনায়।

Comments

    Please login to post comment. Login