Posts

কবিতা

মুছে যাবো আমি!

November 5, 2025

Md. Anwar kadir

184
View

থাকবোনা! থাকবোনা আমি!
পৃথিবীর বুক থেকে এমনভাবে
হারিয়ে হয়ে যাবো যেন,
যেন আমি কখনো আসিইনি!
একবার কবিতার খাতা থেকে 
মুছে ফেলেছিলাম স-ব কবিতা!
সেদিন শব্দগুলোর কান্না 
আমার কান পর্যন্ত গিয়েছিল ঠিকই,
হৃদয়কে স্পর্শ করতে পারেনি!
এভাবেই মুছে যাবো আমি,
যিনি এই সবকিছুর কর্তা 
একদিন তিনি মুছে দিবেন সবকিছু!



 

Comments

    Please login to post comment. Login