Poetry

জীবনের আগে

December 6, 2025

122
View

জন্ম হোক অট্টালিকায় 

কর্মে থোড়া কম

ধরাধামে আসার আগে 

লবিং ধরে মম।

আসার পরে হবে জানি 

আইফোনে সেল্ফি

মিষ্টি করে একটু হেসে

লোক দেখানো কান্দি।

সওদা করে এমন জীবন

কয় জনাতে পায়

না চাইতে মাম্মি-ড‍্যাডি 

সেটেল্ড জীবন হায়!

করতে হবে এমন জনম 

জন্মসূত্রে আগে

উপরওয়ালা একটু বিজি

ধরতে হবে তাঁরে।

Comments

    Please login to post comment. Login