Posts

কবিতা

জীবনক্ষুধা

December 12, 2025

Md. Anwar kadir

88
View

জীবনক্ষুধা কিছুতেই মিটেনা
কি যেন কি পাবার ক্ষুধা
কাকে যেন দেখার ক্ষুধা
অজানা-অচেনা সব ক্ষুধা
কেমন যেন অদ্ভুত অনুভূতি 
ঘিরে ধরে সে ক্ষুধায়!
চুল পেকে সাদা হয়
সব দাত পড়ে যায়
চামড়ায় ভাজ পড়ে
পা দুটো আর চলেনা
হাতে তখন লাঠি উঠে!
তবুও কেমন যেন এক
উদাসীন অলস সে ক্ষুধা।
যেতে তো আমাকেও হবেই!
তবে মন মানতে চায়না
তার কি তীব্র জীবনক্ষুধা!
তাই যাবার কালে শুন্য হাতে
প্রস্তুতি বিহীন চলে যেতে হয়।

Comments

    Please login to post comment. Login