Posts

কবিতা

আমরা দু' জন

December 17, 2025

Swapon Biswas

142
View

আমরা দু'জন

তোমার কামনায় আমিও মিশে
আগুনে বসি ধ্যানে—
শিখা জ্বলে, আলো হয়,
আলোতে দেহ নিঃশব্দ।

দুই শ্বাসে এক তাপ,
দুই হৃদয়ে এক আগুন—
পোড়ে না, শুদ্ধ করে;
ভাঙে না, গড়ে দেয়।

এখানে সুখ কোনো শব্দ নয়,
শান্তি কোনো বিরতি নয়—
দহনের মধ্যেই
আমরা দু’জন, এক আলো।
............
স্বপন বিশ্বাস 
১৬/১২/২৫

Comments

    Please login to post comment. Login