Posts

কবিতা

কাজল ধোয়া পানি

December 28, 2025

নাসির ফরহাদ

156
View

চোখের কাজল ধোয়া পানি, চিঠির ভাঁজে একটু খানি

হাজার স্মৃতি কথা বলে, হয় যে কতক জানাজানি।

কল্পনাতে ছড়িয়ে গেছে, ছড়িয়ে গেছে অন্দরেতে

প্রেমের তরী বাইতে বাইতে, ভিড়ছে প্রেমের বন্দরেতে।

অন্তরের এই বিরহ টা গলে পড়ে চোখের জলে

আবেগ গুলো জমছে বুকে, সূর্য গেলে অস্তাচলে।

কেরোসিনের বাতির আলোয়, লিখতে বসি মনের কথা

ঝড় বাদলে নিভলে বাতি, লেখার বাকি কত কথা।

চিঠি বুকে আঁকড়ে ধরে, উদাস মনের অনুভূতি

বুঝে নিতে পারে সখা, খুলে দিয়ে দৈব জ্যোতি।

কল্পনাতে আল্পনারা বলে যাবে অনেক কথা

খাতায় লেখার নাই তো বালাই, হৃদয় জুড়ে যে শুভ্রতা।

Comments

    Please login to post comment. Login