Posts

কবিতা

লিখতে পারি বলে

June 7, 2024

রফিকুল ইসলাম বাদল

356
View

লিখতে পারি বলে 

আজও বোবা – 

ভিতর - বাহির, 

আজও বিস্তর ব্যবধান। 

ভাবতে পারি তাই 

আজও বেঁচে আছি; 

হেলেন এর জন্য ট্রায় নগর ধ্বংস! 

বর্তমান ঢাকা এবং তুমি 

আজও অটুট। 

আঁকতে পারি বলে শুধু কষ্ট পাই'

পিকাসো, ভ্যানগগ নিরব হৃদয় 

বাহিরে আজও, 

একটিও স্কেচ্ করেনি 

তোমার।

Comments

    Please login to post comment. Login