নন ফিকশন

ঢাকাই মানুষের গরুর জীবন

January 19, 2026

সাজিদ রহমান

193
View

বউয়ের মুখে প্রশংসা, সেও বাজার করা নিয়ে, অধিকাংশ বিবাহিত পুরুষের কাছে স্বপ্নের মত বিষয়। 

আজ সকালের ঘটনা। নাস্তা শেষ। অফিসের উদ্দেশ্যে বের হচ্ছি। মাছুমা বলল, খুব সুন্দর শাক কিনেছো।

সকাল ৮ টা। মেয়েকে স্কুলে দিয়ে যেন বাজারে যাই। শীতের সকালে স

ঢাকাই মানুষের তো গরুর জীবন।
তাই হয়ত চাষী ভাই কিছু ঘাস দিয়ে দিইয়েছেন!

বাই লেইট। দোকানদাররা মাত্রই দোকান খুলছে। আমি গেছি শুধু শাক কেনার জন্য। সবুজ শাক, কলমি অথবা পুই শাক। এর যেকোন একটা হলে চলবে।

কোনার একটা ছোট দোকান। চাচা মিয়া শুধু শাকই বেচেন। তাঁর কাছ থেকেই প্রায়ই শাক কিনি। চাচার দোকানে গিয়ে দেখি, চাচা থোক থোক শাক গুছিয়ে রাখছে। 

সবুজ দেখতে পেলাম। বেশ তরতাজা। গাছের সাইজও তেমন বড় নয়। কচি শাক। 
কলমি, পুইকে বাদ দিয়ে সবুজের ৩ আটি নিলাম। প্রথম খদ্দের বলে কমও রাখলেন। ১ আটি ২০ টাকা হলেও, ৩ আটি ৫০ রাখলেন। 

হেল্পিং হ্যান্ড সুমাইয়া শাক বাছতেছিলো। সেসময় মাছুমা বলল যে, বেশ ভালো শাক কিনেছি। 

বের হবো প্রায়। এমন সময় বলল, শাকের আঁটিতে ২ ভাগ শাক আর ১ ভাগ সবুজ ঘাস। ফিরে শাকের আটি চেক করলাম। কথা ঠিক। 

ঢাকাই মানুষের তো গরুর জীবন।
তাই হয়ত চাষী ভাই কিছু ঘাস দিয়ে দিইয়েছেন!

Comments

    Please login to post comment. Login