Poetry

মায়া চিরন্তন

January 22, 2026

310
View

এই মোর চিত্ত—একেবারে আনমনা,
জীবনের মায়ায় শূন্য করে
নীরবে চলে যায় কতজনা।
কেউ আসে আলোর মতো,
কেউ আসে ছায়ার বেশে,
ভালোবেসে নাম লিখে
হৃদয়ের পাতায় যায় মিশে,
তবুও ছেড়ে যায় অবশেষে।

কত স্মৃতি জমে থাকে নিঃশ্বাসে নিঃশ্বাসে,
কত প্রেম এসে বলে নিতান্ত বিশ্বাসে,
“আমি থাকব চিরকাল”
তবুও চলে যায় শূন্যতায়।
মায়া শুধু রয়ে যায়,
পিঞ্জর বেয়ে বয়ে যায়,
মন নামের খাঁচায় বন্দি থাকে
অদৃশ্য সব হাক-ডাক, আকুতি আর অন্তরায়।
যত্ন করে রাখি তারে,
অভাগা এই অন্তরে,
অজান্তেই জন্ম নেয় তিক্ত স্বাদের ক্ষত,
অন্তরের গভীরে লুকিয়ে পড়ে
না-বলা আর্তনাদ নির্দ্বিধায়।

হৃদয়ে জমে থাকা গভীর সেই মায়া-
হারাতে দেই না তারে,
স্বরণ করি বারে বারে,
কারণ হারিয়ে যাওয়া যায় বটে-
কিন্তু স্মৃতির মায়া নিঃশেষ হয়না চিরতরে,
তারা থেকেই যায়
মোর চিত্তের গভীর নিঃশব্দ ঘরে।

Comments

    Please login to post comment. Login