Posts

গল্প

মেয়ের বাবার চক্ষু উন্মোচন

January 26, 2026

Md. Anwar kadir

20
View

রেজুয়ান সাহেব খুবই চিন্তিত। তিনি আর তার বন্ধু সালেহ সাহেব পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন। পার্কেই কোন এক কর্নারে তিনি তার মেয়েকে একটা ছেলের সাথে হাত ধরে হাটতে দেখেছেন।মেয়ে প্রতিদিন কলেজ যাওয়ার কথা বলে বের হয়। কলেজে যায় কি-না তা তিনি সব সময় খোজ নিতে পারেননা। 
মেয়েটার উপর তার অনেক ভরসা ছিলো। এটা বাবা হিসেবে তার জন্য অনেক কষ্টের এবং ব্যর্থতার। 
সালেহ সাহেব তাকে শান্তনা দিলেন। পরিস্থিতি কিভাবে স্মার্টলি মোকাবেলা করা যায় তা নিয়ে চিন্তা করার জন্য পরামর্শ দিলেন। 
সালেহ সাহেব রেজুয়ান সাহেবকে মেয়ে বিয়ে দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিলেন। প্রয়োজনে ছেলেটার পরিবারের খোজ নিতেও বললেন রেজুয়ান সাহবেকে। 
রেজুয়ান সাহেব এর কথা, "আমার মেয়ে তো এখনো ছোট। হয়ত বয়স হয়েছে। কিন্তু সে এখনো বিয়ের উপযুক্ত হয়নি। সংসার কি জিনিস সে এখনো বুঝেই না।" 
সালেহ সাহেব বললেন,"আপনি বাবা হিসেবে এখানেও ব্যর্থ। আপনার মেয়ের চাহিদা কিন্তু আপনি বুঝতে পারছেন না। 
তার বিয়ের প্রয়োজন আছে বলেই সে একজনের হাত ধরেছে। এটা মেয়ে ঠিকই বুঝতে পেরেছে, আপনি পারেননি।"
রেজুয়ান সাহেব একটু অবাক হলেন।
জিজ্ঞেস করলেন, "এখন কি করা যায়? মেয়ে তো ঘর সংসারের কিছুই বুঝেনা। সে তো মানসিকভাবে প্রস্তুত হতে হবে, তাইনা?"
সালেহ সাহেব বললেন,"আপনি মেয়ের সাথে কথা বলেন। ওই ছেলেটার সম্পর্কে খোজ নেন। 
আর বিয়ে দিয়ে দিলে মেয়েও এমনিতেই খাপ খাইয়ে নিবে।
মেয়ের মাঝে হয়ত মানসিক শূন্যতার সৃষ্টি হয়েছে। বিয়ে না দিলে প্রেম করবেই, চেষ্টা করেও আটকাতে পারবেন না। তার এই মানসিক শূন্যতা তো আর মা-বাবা পূরণ করতে পারবেনা। 
মাথা গরম না করে ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং এই পরিস্থিতির সমাধান বের করুন।"

Comments

    Please login to post comment. Login