Posts

কবিতা

সোনালী বাতায়ন

January 30, 2026

অ্যাডঃ মোঃ রেজওয়ানুল ইসলাম

114
View

বসে আছি আমি নিথর নিঃশব্দে 
সোনালী বাতায়নের পাশে-
দূর থেকে সুদূরে দৃষ্টি দুর্নিবার!
মিষ্টি হাওয়ায় মোর কল্পনা ভাসে।

গাছের পাতার ফাঁকে রোদ্দুর হাসে,
আলোর নরম ছোঁয়ায় মনটা নাচে,
কত স্মৃতি এসে দাঁড়ায় নীরবে,
ঠোঁটের কিনারে সুর হয়ে বাঁচে।

দূরের পথ ডাকে অবিরাম,
যেন অচেনা শত প্রত্যাশা বয়ে যায়,
মেঘের কোল ঘেঁষে উড়ে যায় পাখি,
নীরবতার বুকে তারা নীড় খুঁজে পায়।

এই বাতায়নের পাশে বসে বসে আমি,
হারিয়ে ফেলি সময়ের চলন,
জীবনের বিচরণের অসীম সীমায় 
থাকে শুধু অনন্ত আবাহন।

হাওয়ায় ভেসে আসে এ কেমন মায়া,
গোপনে গোপনে হৃদয়ে জড়ায়,
কখনো আনন্দ—কখনো ব্যথা,
তবুও স্বপ্ন জাগে, যেন নিরালায়।

সোনালী বাতায়ন আমার প্রাণে-
রঙিন ভোরের গান সে শোনায়,
বারে বারে তাই তাকিয়ে থাকি—
নতুন আলোর আশায় আশায়।

Comments

    Please login to post comment. Login