Posts

কবিতা

লাশের মিছিল

January 31, 2026

Kamal Parvez

15
View

যেদিকে তাকাই লাশ আর লাশ 
চারদিক শুধুই লাশ আর লাশ 
এ যেন লাশের মিছিল 
আকাশেও বাতাসে লাশের দূর্গন্ধ 
শুকুনের দলগুলো আকাশে উড়ছে 
আর লাশের দিকে তাকাচ্ছে 
মহাখুশিতে শুকুনগুলো আত্মহারা 
লাশের পাশে আসবে কখন হয়েছে দিশেহারা এতদিন খেয়েছে জীবজন্তু মরা গরু
এবার খাবে মানুষের মাংস
কাছে যেতেই লাশের পাশ থেকে কান্নার আওয়াজ 
এত লাশ কিশের লাশ 
এ-তো শিশু দুধের তৃষ্ণায় করছে ছটফট 
কেউ আবার পানির পিপাসায় হাহাকার 

অনেকে স্বজনহারার বেদনায় 
লাশের পাশে বসে চিৎকার 
আসে পাশে নেই কোন গাছ
তাকালেই দেখা যায় মরুভূমি
হঠাৎ হঠাৎ প্রচন্ড বাতাসে 
বালিগুলো উড়ছে আর লাশগুলো ঢেকে যাচ্ছে এতো লাশ আগে কখনো দেখিনি
হে স্রষ্টা এটা কিসের আলামত 
রক্ষা করো এই অবুঝ নিষ্পাপ শিশুদের।।

Comments

    Please login to post comment. Login