Posts

কবিতা

এ কেমন দূরত্ব

February 3, 2026

অ্যাডঃ মোঃ রেজওয়ানুল ইসলাম

121
View

প্রেমের মাঝে তোমার এ কেমন দূরত্ব,
হঠাৎ কমে গেছে গুরুত্ব,
কেমনে বাড়বে পুরুত্ব,
যদিও বলে বেড়াও—
এই হৃদয় জুড়ে বিড়বিড়িয়ে—
এই ভালোবাসা নাকি সত্য!

শুরুর দিনগুলো ছিল আলোর মতন,
তোমার চোখে ছিল শুধু আমার জন্যই টান।
কিন্তু আজ কেন এমন নীরবতা,
কথা থেমে যায় অজানায়-
এ কেমন অগোছালো নিষ্ঠুর নীরব প্রস্থান।

তুমি হাসো ঠিকই, কিন্তু তোমার মনটা থাকে দূরে,
শত প্রশ্ন আর হতাশা- আমায় আঁকড়ে ধরে।
আমি ডাকলে তুমি ব্যস্ততা দেখাও,
ভালোবাসা চাইলে তুমি অন্যত্র মুখ ফিরাও।
এভাবেই কি প্রেমের মানে বদলে যায়?
নাকি ভালোবাসার পরম সত্যগুলো হঠাৎ লুকায়?

তোমার কথায় আগের উষ্ণতা নাই,
তোমার ছোঁয়ায় আগের মায়া নাই।
আমি তোমায় নিয়ে অনেক স্বপ্ন বুনেছিলাম,
রাত জেগে তোমার নামটা গুনেছিলাম।
তুমি কি জানো কতটা ভেঙে যাই,
যখন তোমাকে কাছে ডেকেও দূরে পাই?

ভালোবাসা কি শুধু বলা কথার নাম?
নাকি অনুভবই তার আসল দাম?
তুমি যদি সত্যি আমার হতে চাও,
তবে দূরত্ব নয়- অবশ্যই কাছে আসতে হবে।
নইলে আমার হৃদয়ও একদিন চুপ করবে,
ভালোবাসার গল্পগুলো শুধু স্মৃতিতেই রয়ে যাবে।

Comments

    Please login to post comment. Login