রফিক খেয়াল করেছে যে তার ছোট ভাই শফিক অত্যন্ত ঠোট কাটা স্বভাবের হয়ে উঠছে৷ সে মানুষকে সামনে বা পিছনে অপমানজনক কথা বলতে খুব পছন্দ করে।
শফিক মাঝে মাঝে মানুষের সামনে এমন কথা বলে ফেলে যা ওই ব্যক্তিকে অত্যন্ত অস্বস্তিতে ফেলে দেয়।
তার যুক্তি হলো, সে মিথ্যা কথা তো বলেনা। তার কথা হলো, সত্য মাইক দিয়েও বলা যায়।মজার বিষয় হলো, সে বেশিরভাগ সময়ই মানুষের সম্পর্কে সত্য কথা বলে।
তবে, কথা বলার মাধ্যমে সে মানুষকে অপমানজনক পরিস্থিতিতে ফেলে দেয়। সে মানুষকে অপমান করে নিজেকে জাহির করে। সে অন্যের ভুলগুলো ধরে বেড়ায়। আর এমনভাবে কথা বলে যেন তার কখনো কোন ভুলই হয়না।
রফিক তাকে কাছে ডেকে কোরানে উল্লেখিত শব্দ 'লুমাযাহ' সম্পর্কে জানায়। এই শব্দটি দ্ধারা তাদেরকে বুঝায় যারা মানুষের সামনে বা আড়ালে তাদের সম্পর্কে অপমানজনক কথা বলে। যারা অপরকে অস্বস্তিতে মজা পায় তারাই লুমাযাহ। শব্দটির আরো বিস্তৃত অর্থ আছে। তবে, অর্থগুলো শফিকের আচরণের সাথে মিলে যায়।
লুমাযাহ ব্যক্তিদের আল্লাহ 'হুতামাহ' নামক বিশেষ আগুণের মাধ্যমে শাস্তি দিবেন। ব্যাপারটি বিস্তারিত শুনে শফিক আর এমন করবেনা বলে সিদ্ধান্ত নিলো। সে আর কাউকে কষ্ট দিয়ে মজা নিবেনা।
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, যারা সত্য কথা বলার জন্য বলেনা। বরং সত্য বলে মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তা বলে। সে সত্যটা আবার নিজের বেলায় লুকিয়ে রাখে। আমরা সবাই মানুষ, সবাই ভুল করে।
কারো ভুলটাকে হিকমতের সাথে খুব সুন্দরভাবে তার সামনে তুলে যায়। কাউকে অন্য কারো সামনে অপমান না করে তাকে ব্যক্তিগতভাবে ভুলটি ধরিয়ে দেওয়া যেতে পারে।
আমরা কেউ অবশ্যই 'হুতামাহ'-তে যেতে চাই।
16
View