Poetry

মানুষ জনম

February 7, 2026

221 views

ছিলো পাশে কেউ এখনো ভাবছি বসে
স্মৃতি ঘরে আছে নরম রোদের স্বাদ 
কোন এক কালে বলেছিল কাছে এসে
আজো আমি আছি ভালোবাসার উন্মাদ।
ফালগুন দিনে সুখ সখা এক সাথে
যায় উড়ে দূরে মন এক নদী তীরে
উদাস বাউল গান গেয়ে ডাকে প্রাতে
ভালোবাসা ছিলো ভালোবাসা আছে নীড়ে।

ভাবে না মানুষ দিন ফুরানোর কালে
কী যে তার ছিলো  ইহ জনমের ভালে
চিরকাল ধরে মানুষ মানুষে জানে
মানুষ মানুষে লোভে পাপে ডুবে মরে
মোহ ফুরালেই আয়নায় ধরা পড়ে 
মানুষ জনম সৃজনের ঠিক মানে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login