আমাদের ইউনিভার্সিটি রোক্কো পাহাড়ের উপর। একদম উপরে নয়, কারণ পাহাড়ের চুড়া আরো অনেক উপরে। পাহাড় বেয়ে নিচে নামলে রোক্কো স্টেশন। ইউনিভার্সিটি থেকে প্রায় বিশ মিনিটের হাটার দুরত্ব।
এতটুকু দুরত্বে আসার পথে কয়েকটি গ্রুপকে দেখলাম, রাস্তায় পথচারীদেরকে আটকে জিসাস বা ঈসা আ: এর বাণী শুনাচ্ছে।
আমাকেও আটকালো। জাপানি খ্রিস্টান, তাই ওরা মুসলমানদের সম্পর্কে হয়ত কিছুই জানেনা। আমাকে অনেক কথাই বললো। দাওয়াতী কথাবার্তা আরকি। রবিবার চার্চে যাওয়ার জন্য দাওয়াত দিলো৷
আমাকে বললো যে, জিসাস আমাকে ভালোবাসে। যে কেউ তার কাছে আশ্রয় চাইবে, তিনি তাকে আশ্রয় দিবেন।
ইচ্ছে হচ্ছিলো, কিছু ইসলামের বাণী শুনিয়ে দিয়ে আসবো। তবে আমি একটু ব্যস্ততার মাঝে থাকায় এত কথায় আর গেলাম না।
শুধু বললাম,"আমিও জিসাসকে ভালোবাসি। তবে আমি বিশ্বাস করিনা যে উনি আমার পাপ নিজের কাধে নিয়ে মরেছেন।
আমি বিশ্বাস করি, আমার ভালো-মন্দ কাজ আমার কাছে, এবং আমিই তার ফল ভোগ করবো।
আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারবেন না। এমনকি জিসাসও না।
আমি জিসাসকে গড বা ঈশ্বর মনে করিনা। আমি মনে করি, তিনি গড বা ঈশ্বরের একজন প্রিয় বান্দা ছিলেন।
আমি ট্রেনিটিতে বিশ্বাস করিনা। আমার কাছে ঈশ্বর তিনজন নয়, তিনি একজনই।"
ওরা বুঝতে পেরেছে যে, আমি ওদের টাইপের লোক না। তাই তাড়াতাড়ি আমাকে বিদায় করে দিলো। শুধু বললো যে, জিসাস আমাকে ভালোবাসে। আমিও বললাম যে, আমিও জিসাসকে ভালোবাসি।
ইচ্ছে ছিলো, আরো কিছু কথা বলে আসি। কিন্তু সময় সীমাবদ্ধ।
তাই আমিও আর কথা না বলেই চলে আসি।
9
View