Posts

চিন্তা

তবু্ও স্বপ্ন দেখা থেমে যায় না, অভিলাষীরা হার মানে না

February 9, 2026

Jahid Iqbal

173
View

প্রতিটি সকাল কতটা  শান্ত,  স্নিগ্ধ আর নির্মল! 
কিন্তু জীবনটা সকাল নই। জীবনটা এক দীর্ঘ রহস্যময় রাত। সে রহস্য উদঘাটনে জীবন-সমুদ্রে নিরবিচ্ছিন্ন সাঁতার কাটে প্রতিটি স্বপ্ন বিলাসী মন। কেউ তীরে পৌঁছায়। অসংখ্য স্বপ্ন বিলাসী অভিযাত্রী এই রহস্য সাগরের অতল গহ্বরে হারিয়ে যায় ...…..!

অনেকের ই ঘাটে এসে বেলা শেষে কূলের তরী ডুবে যায় বা সকাল (রহস্যে উন্মোচন) হবার আগে হাতের পিদিম নিভে যায়। তবু্ও স্বপ্ন দেখা থেমে যায় না, অভিলাষীরা হার মানে না।

Comments

    Please login to post comment. Login