Posts

কবিতা

ভালো আছি

February 9, 2026

অ্যাডঃ মোঃ রেজওয়ানুল ইসলাম

111
View

এখন আমি হারিয়ে গেছি—
কখনো কি মনে পড়ে?
স্মৃতির পাতা খোলো কি কখনো,
তোমার ঐ নিষ্ঠুর অন্তরে?

কঠোর হৃদয় কি এখনো কঠোরই রয়েছে,
পাখির গানের তোয়াক্কা নেই?
এই ভালোবাসা ছুঁতে পারেনি তোমায়,
নিস্তব্ধ হয়েছে নিমিষেই।

ভাবছো আমি আজও চাই তোমায়?
তোমার জন্যই বাজাই বাঁশি?
কখনোই নয়—কখনোই নয়,
আমি বারবার নিজের কাছেই ফিরে আসি।

খোলা মনে চেয়েছিলাম তোমায়,
ভালোবাসায় ভরিয়েছিলাম প্রাণ;
তুমি তার মর্যাদা না বুঝে
দিলে মোরে ভিক্ষুকের ন্যায় ত্রাণ।

আজ আমি অনেক সুখী—
তোমার জন্য আর কাঁদে না মন,
আমি আমাতেই ঘুরে ফিরে
হৃদয় করেছি অনন্য আপন।

আমি থামিনি তোমার বদ্ধ পথে,
এগিয়ে গেছি দুর্দম সাহসে;
তোমার অবহেলাই শক্তি হয়ে
ঘূর্ণির মতো দিয়েছে ভরসা, মোর নিঃশ্বাসে।

সত্যিই আজ আমি তোমার অপেক্ষার পথিক নই,
কারণ আল্লাহ আমার অতীব নিকটবর্তী;
আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ,
তোমার মতো নির্দয় এখন আমার থেকে দূরবর্তী।

Comments

    Please login to post comment. Login