Posts

কবিতা

নীরব ভাঙনের ছন্দ

February 9, 2026

Razib Paul

Original Author রাজীব পাল

151
View

সংস্কারের নামে উঠেছিল ঢেউ,
আশার আকাশে জ্বলে ছিল বেউ,
কথার মিছিলে স্বপ্নের ভিড়,
বাস্তব পথে আজ নীরব নীর।
সংহতির ডাক ছিল মুখে মুখে,
ভরসা বাঁধা ছিল অনেক সুখে,
কিন্তু সময়ের কষাঘাতে
ঢিলে হলো সেই বন্ধন-হাতে।
নীতির কথা আর ক্ষমতার খেলা
একই মঞ্চে ভিন্ন রঙের মেলা,
ধর্মের আবেগ ভোটে মেশে,
মানবিকতা পড়ে পড়ে শেষে।
সংস্কার চায় যে সাধারণ জন,
তার কণ্ঠ রয়ে যায় বহুক্ষণ,
কথা শোনা হয়, মানা নয়,
প্রশ্নগুলো পড়ে অনিশ্চয়।
নীরব পতন শব্দ করে না,
তবু ভিতরে ভিতরে সব ভাঙে হানা,
চোখে পড়ে না, শোনায় না ঢোল,
তবু বদলায় সমাজের গোল।
তবুও আশা পুরো মরে না,
মানুষের মন সহজে ঝরে না,
ছোট ছোট সত্য, সাহসী কথা
একদিন গড়বে নতুন পথটা।

Comments

    Please login to post comment. Login