বন্ধু অভি ধর্মে হিন্দু হলেও আসলে নাস্তিক। সে তাদের দেব-দেবতাদের সারাদিন গালাগালি করে। সে আমাকে একটা ইউটিউব ভিডিও দেখালো। একজন হিন্দু বোন কথা বলছেন ইসলাম সম্পর্কে।
বোনটি বলছে মুসলমানরাই তাদের ধর্ম সম্পর্কে ভালো করে জানেনা।
এখানে ভাই-বোন এর মাঝে বিয়ে হয়। অভি জানতে চাইলো, কথা সত্য কি-না।
বললাম যে, সহোদর ভাই-বোন এর মাঝে বিয়ে হয় না। কিন্তু কাজিনদের মাঝে বিয়ে বৈধ৷
তবে ইসলাম উতসাহিত করে আত্মীয়ের বাইরে বিয়ে করে আত্মীয় স্বজন বাড়ানো।
অভি হাসলো। তারপর বললো যে, হিন্দু ধর্মে একটা সময় একটা মেয়েকে একই পরিবারের সকল ভাই বিয়ে করতে পারতো। উদাহরণ হিসেবে দ্রৌপদীর কথা বললো। আমি শুনে অবাক হলাম। আমাকে বিশ্বাস করানোর জন্য সে অনির্বাণ দাস নামের একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও বের করে দেখালো।
অনির্বাণ দাস এর সকল কথাই অবাক করার মতো। যেমন শ্বেতকেতু। তার মাকে তার এবং তার বাবার সামনেই একজন আগন্তুক শারীরিক চাহিদা মেটাতে নিয়ে যায়। তারা বাধা দিতে পারেনা, কারণ এটাই ধর্ম ছিলো তখন। পরে শ্বেতকেতু নিজেই সেই নিয়ম বদলায়।
সেখানে সমকামীতার অস্বাভাবিক কাজকর্মও নাকি অনুমোদিত। অভি আমাকে এসব শোনাচ্ছিলো আর গালাগালি করছিলো।
আমি ওকে বললাম, যেন গালি না দেয়। আমি আমার ধর্মকে যেমন ছোট করতে পারিনা, তেমনি অন্য ধর্মকেও না।
তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। তাদের বিশ্বাস তাদের কাছে।
তবে, ওই বোনটি হয়ত জানেনা যে, মুসলমানরাই বিশ্বে ধর্ম নিয়ে সবচেয়ে বেশি পড়াশোনা করে। ইসলামের সকল বিষয় স্থির হয়ে আছে কোরান-হাদিস, ইজমা-কিয়াসের মাঝে। কেউ চাইলেও এখানে কোন নিয়ম কানুনের পরিবর্তন আনতে পারেনা৷
13
View