Posts

নন ফিকশন

'Cycle Thieves, We are watching you'

February 10, 2026

সাজিদ রহমান

11
View

ঈদ-উল আযহার দিন। স্বপরিবার 'Guilford বাংলাদেশি কমিউনিটি'র সাথে ট্রেনে west wittering beach এ যাচ্ছি। পথে পড়ে Petersfield নামের ছোট একটা টাউন। সেখানে রংপুরের ২২ জনের এক বিশাল পরিবারের বাস। beach থেকে ফিরে সেখানে রাতের ডিনার। Petersfield থেকে কয়েকজন যোগ দিলেন। তাদের মধ্যে এক ভাইয়ের সাথে গল্প হল। তিনি তখনও অবৈধ। মাঝে মাঝে পুলিশ ধরে নিয়ে যায়। জেলখানায় বেশ আরাম। কাজও করা লাগে না। সেখানে থাকতে বেশ পছন্দ করেন। জেল থেকে ছাড়া পেলে এক বেকারিতে কাজ করেন। বেশ ইন্টেরেস্টিং। সেই ইন্টেরেস্টিং ভাই নিজের আই-ফোন ট্রেনে রেখে নেমে পড়েছেন। গল্প করতে করতে ফোনের কথা ভুলে গেছেন। ভেরি ইন্টেরেস্টিং।

আমরা বাস ধরে west wittering beach এ রওয়ানা দিই। উনি আরেকটা ট্রেন ধরে পোর্টসমাউথ গেলেন। ওটা ঐ লাইনে ট্রেনের লাস্ট স্টপেজ। এক ব্রিটিশ দম্পতি পাশের সিটে দেখতে পেয়ে ট্রেনের গার্ডের কাছে জমা দেন। সেটা জমা হয় Lost & Found এ। ইন্টেরেস্টিং ভাই ক্লেইম করে সেটা পেয়ে যান। ঘণ্টা দুই পরে আমাদের সাথে যোগ দেন।

২। প্রথম প্রথম বিদেশ বিভূঁইয়ে। সব কিছুই দেখি বিস্ময়ের চোখ দিয়ে। যত্রতত্র এটা সেটা পড়ে থাকে। M&S, Zara সহ বহু দামি শপ স্বচ্ছ গ্লাস ডোর লোক। একটা ঢিল ছুড়লে বালির বাঁধের মত ভেঙ্গে যাবে। রাস্তায় রাস্তায় অডি, রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ পড়ে থাকে। লন্ড্রিতে পে করে নিজে জামা ইস্তারি করে ঘরে ফেরে। ডর্মের কমন ফ্রিজে রাখা খাবার অন্যজন খেয়ে ফেলে না।

কিন্তু একদিন বড় ধাক্কা খেলাম। ভার্সিটির সাইকেল গ্যারাজে। 'Cycle Thieves, We are watching you' বড় বড় দুই চোখ সহ বড় করে এই ব্যানার দেখে। ভার্সিটিতে বেশ কয়েক জায়াগায় সাইকেল গ্যারাজ, সবখানে এই ব্যানার ঝোলানো। প্রথমে বুঝতে পারিনি। কেন এই ব্যানার? বাংলাদেশের উত্তরবঙ্গের মফিজ এলাকার এক ছেলের বুঝতে সময় লাগবে সেটাই স্বাভাবিক। খোঁজ নিয়ে জানতে পারলাম, সাইকেল চুরির ঘটনা বেড়েছে।

চুরি ঠেকাতে কর্তৃপক্ষের এই ব্যানার থেরাপি।

৩।

অনেকে বলেন, আমাদের দেশের মানুষ খুব খারাপ। আমি সেই মতের বিপক্ষে। এই আলাপ উঠলে অনেকের কাছে সাইকেল চুরির গল্প করেছি। সুযোগ পেলে এই ব্যানারটা দেখিয়ে জানতে চেয়েছি, ইংল্যান্ডের মত সভ্য দেশে কেন সাইকেল চুরি হয়? সামান্য সাইকেল গ্যারাজে কেন এই ব্যানার?

হ্যাঁ, আমাদের চারিদিকে অনেক খারাপ মানুষ আছে। কিছু মানুষ খারাপ থাকবেই। কোন দেশে ভালো কাজের জন্য Reward ও মন্দ কাজের বিপরীতে Punsihment system না থাকলে সেই খারাপি বাড়তে থাকে। আর অধিকাংশ সাধারণ মানুষ জনম ভর রাষ্ট্রের কাছ থেকে বঞ্চিত হতে হতে খারাপ আচরণ করছে, আমার ধারণা। যারা বড়, উপরে থাকে, তাঁরা ভালো কোন দৃষ্টান্ত দেখাতে পারেনি। সেই দায় উপরওয়ালাদের, বড়দের।

সভ্য দেশ এইজন্য সভ্য, দীর্ঘদিন চর্চার মাধ্যমে সেটা গড়ে তুলেছে। যারা বড় তাঁরা জবাবদিহিতার বাইরে থাকে না। ওরা সভ্য আচরণ করে, কেননা অসভ্যতা করলে তার বিহিত আছে। Reward & Punishment System চালু আছে।

আই-ফোন চুরি করে ব্যবহার করা যায় না। তাই রেলের Lost and Found এ গেলে পাওয়া যায়। রাস্তায় পার্ক করা গাড়ি চুরি হয় না, কেননা এমন সিস্টেম আছে চোর ধরা পড়ে যাবে। নিশ্চিত কঠিন শাস্তি ভোগ করতে হবে।

কিন্তু, হুডি পরে সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে সাইকেল চুরি করলে সেটা বের করা কঠিন। সাইকেলে কোন ডিজিটাল ডিভাইস থাকে না। চোরকে শাস্তির মুখে পড়তে হয়না।

আর এজন্যই, কর্তৃপক্ষকে বড় করে লিখে দিতে হয়,

'Cycle Thieves, We are watching you'

Comments

    Please login to post comment. Login