হালকা একটু আলো-আঁধারিতে কিক-বক্সিং হচ্ছে। সে একজন নামকরা বক্সার। জীবনে অনেক প্রতিপক্ষকে এক ঘুষিতে নক আউট করেছে। তাকে সাধারণত সকল প্রতিপক্ষই এড়িয়ে যেতে চায়। তার অনেক অহংকার।
কিন্তু আজকের এই প্রতিপক্ষ কেমন যেন। সে কিছুতেই হার মানছেনা, কাবুতে আসছে না। এই আলো-আঁধারিটা তার পছন্দ না। দম বন্ধ হয়ে আসে।
কোন রকমে এখান থেকে যেতে পারলেই বাচে। কিন্তু কোথা থেকে এসেছে এই বক্সার কে জানে। একে না হারিয়ে সে এখান থেকে যেতেও পারছেনা।
জীবনে অনেক মানুষের গায়ে সে হাত তুলেছে। জোয়ান-বুড়ো কেউ বাদ যায়নি। রাগ হলেই সে মানুষের গায়ে হাত তুলে। এমনকি কোনদিন মা-বাবার কথাও সে শুনেনি।
আল্লাহর কথা বা ধর্মের কথা শুনতেও সে নারাজ। সে নিজের মর্জিতে চলতেই পছন্দ করে।
হঠাৎ আলোর একটা ঝলক এসে হারিয়ে গেলো৷ সে খেয়াল করলো, এতক্ষণ যার সাথে মারামারি করেছে সেও সে নিজেই। সে এতক্ষণ নিজের সাথেই লড়াই করেছে।
প্রতিপক্ষ তাকে অবাক হওয়ার জন্য সুযোগ দিচ্ছে না। আঘাতের পর আঘাত করে যাচ্ছে। তার নাক-মুখ ভেঙ্গে দিচ্ছে।
সে প্রতিপক্ষকে থামাতে অনেক চেষ্টা করছে। বুঝাতে চেষ্টা যে সে নিজেই নিজেকে মারছে।
প্রতিপক্ষ তাকে মারতে মারতে বলে উঠলো,"আমি আর তুমি এক না। এতদিন যে সকল দুর্বল মানুষকে অনৈতিকভাবে মেরেছো আমি হচ্ছি তাদের সম্মিলিত শক্তি।"
মার খেতে খেতে তার হুশ ফিরে আসে। আসলে সে অত্যধিক নেশা করে ঘুমিয়েছিলো। সে এতক্ষণ তার স্বপ্নের জগতে মার খাচ্ছিলো নিজের বিবেকের কাছেই।
হয়ত তার হুশ ফিরে আসার পর আবার সে বেহুশ হয়ে যাবে। ভালো-মন্দ বুঝার ক্ষমতা থাকবেনা তখন। আবার অহংকারী হয়ে যাবে। মানুষকে মানুষ মনে করবেনা।
10
View