Posts

গল্প

আল্লাহর পরিচয়

February 14, 2026

Md. Anwar kadir

4
View

প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে। বাসার পরিস্কার করছি। জাপানে নিজের কাজ সব নিজেরই করতে হয়। 
একটা পরিবার আছে। স্ত্রী জাপানি এবং স্বামী ইটালীয়। শুনেছি জাপানি মেয়েরা ইউরোপ-আমেরিকান সাদা পুরুষদের খুব পছন্দ করে। এটাও হয়ত তারই উদাহরণ। 
এই পরিবার আমার কাছে প্রায়ই আসে খৃষ্ট ধর্মের দাওয়াত নিয়ে৷ পুরুষ লোকটা ইসলাম সম্পর্কে টুকটাক জানে। জানে যে ওরা এবং আমরা আব্রাহামিক; মানে আমাদের শিকড় একই। আমিও সুযোগ খুজি ইসলাম সম্পর্কে দুয়েক কথা বলার জন্য। 
সে আমাকে বললো, আগামী সপ্তাহে আবার আসবে। তখন আমার কাছে আমার গড এর পরিচয় জানতে চাইবে। আমি বললাম, এখনই শুনে যাও। 
তারপর বললাম যে, আমাদের নবীজি সা: এর কাছে তার সময়ের মক্কার কিছু লোক আসলো। তারা নবীজি সা: এর কাছে তার গড এর নাম, গড এর পিতার নাম এবং কোন বংশের ইত্যাদি জানতে চাইলো। 
আসলে ততকালীন মক্কার লোকেরা যেসব গড বা দেব-দেবীর পূজা করতো তাদের এমন পরিচয় থাকতো। তাই প্রশ্নগুলোও এমনই আসে তার কাছে।
নবীজি সা: এর কাছে আল্লাহর পক্ষ থেকে সুরা ইখলাস নাজিল হয়। এখানে সংক্ষিপ্ত চারটি আয়াতে আল্লাহর পরিচয় সম্পর্কে স্পষ্ট এবং খুব সুন্দর ব্যাখ্যা প্রদান করা হয়েছে। 
আমি সুরা ইখলাস এর চারটি আয়াত ইংরেজিতে বললাম এবং আমার সাধ্যমতো ওদের কাছে ব্যাখ্যা করলাম। 

"পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে।
১.বলুন! আল্লাহ এক।
২. সমস্ত কিছু তার প্রতি নির্ভরশীল।
৩.তিনি কাউকে জন্ম দেননি ও তাঁকেও  কেউ জন্ম দেয়নি।
৪.আর তাঁর সমতুল্য কেউ নেই।" 

ওরা একদম অবাক বনে গেলো। হয়ত এটা আশা করেনি। হয়ত ভেবেছিলো, আমি আমার আল্লাহর সম্পর্কে কিছুই জানিনা। আমার মুখে আল্লাহর সম্পর্কে এত স্পষ্ট ধারণা পেয়ে ওরা হা করে রইলো। আর এত স্পষ্ট ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ দিলো। 
তারপর কেমন যেন তাড়াতাড়ি চলে গেলো। হয়ত কেটে পড়েছে। আমি জানি, আবার আসবে দাওয়াত নিয়ে। আমিও সেই অপেক্ষাতেই রইলাম। ইনশাআল্লাহ।

Comments

    Please login to post comment. Login