Posts

কবিতা

ভালোবাসার প্রতিদান

February 14, 2026

অ্যাডঃ মোঃ রেজওয়ানুল ইসলাম

166
View

তোমায় ভালোবাসে যে নীরব প্রাণ,
অধীর স্পন্দনে জাগায় সুরেলা গান,
গোপন অশ্রুতে ভেজায় নিঃসঙ্গ রাত-
তোমারই নামে শুধু গোনে প্রভাত।

মন-প্রাণ উজাড় করে দেয় যে জনে,
স্বপ্ন আঁকে শুধু তার পবিত্র মনে,
নিঃশ্বাসে রাখে যেন তোমার সুবাস,
ভালোবাসা দিয়ে ভরায় তোমার বিশ্বাস।

তুমি রেখো তার মান,
অবহেলায় করো না অপমান।
হারাতে দিও না তারে,
রাখিও যত্ন করে নিজেরই অন্তরে।

তোমার প্রেমপ্রিয় হিয়া যেমন থাকে সম্মানে,
তেমনি করিয়া তাকে স্থান দাও পরানে।
চোখে চোখে রাখো তারে, হারাতে দিও না, ওহে-
সে তোমার অতি আপনজন, সুবিধাভোগী নহে।

সে তোমায় সত্যিই সত্যিই ভালোবাসে,
ডাকলে বিপদে-আপদে পাও পাশে।
তার জন্য তোমার জীবন রাখো বাজি,
সুখে-দুঃখে সাথী হতে হয়ে যাও রাজি,
করো না কোনো সংশয়।
জীবনের জন্য জীবনদান,
দুটি মনের এক প্রাণ,
কাটিয়ে শত ভয়—
দুটি অস্ফুট আত্মার মিলন যদি হয়,
তবেই তো ভালোবাসা—
ক্ষুদ্র মনের বৃহৎ আশা
পুরিবে জীবনে, হবে মধুময়।

Comments

    Please login to post comment. Login