Posts

কবিতা

ঋতুরাজে

February 15, 2026

নাসির ফরহাদ

184
View

শিশির ঝরা পথ পেরিয়ে বসন্ত যে এসে গেলো। 

হলুদ ফুলের ডালা হাতে প্রেয়সী গো দুয়ার খোল। 

মরুময় বুক পেরিয়ে আজ স্নিগ্ধ ভরা দক্ষিণ হাওয়া। 

তোমার ঘরে অবাধে আজ করবে শুধু আসা যাওয়া 

শিউলী বেলি রক্তজবার কেটে গেছে প্রতীক্ষা আজ। 

বকুল টগর হাসনাহেনা করছে জয়জয়কার।

হলুদ গাঁদা দুলেদুলে ডাকছে কাছে মনের ভুলে। 

প্রতিদান কি দেবে আজ এ ভালোবাসার। 

ঋতুরাজে সোনার বাংলা সেজেছে আজ রানীর সাজে।

খোঁপার ফুলে হাত বুলিয়ে গাঁয়ের বধূ মরে লাজে। 

হলুদ ফুলে নেচেনেচে নাকে আসে বাসন্তি ঘ্রাণ। 

এই বসন্তে সৃষ্টি সুখে নেচে উঠে কৃষকের প্রাণ।

Comments

    Please login to post comment. Login