Posts

উপন্যাস

বরফের রাণী

February 15, 2026

উপন্যাস রাইটার

102
View

গল্পটি আজকের না গল্পটি বহু বছর আগে যখন মানুষ আর পরি সরাসরি কথা বলা যেত ওই সময় এক রাজ্যে এক রাজা রানী দম্পত্তির কোন সন্তান ছিল না সৃষ্টিকর্তার কাছে অনেকবার চাওয়ার পরেও তারা কোন সন্তান পেল না একটা সময় ছিল যখন রাজ্যের সবাই তাদেরকে খুবই ভালো চোখে দেখতো তবে এখন আর প্রজারা তা করে না কারণ তারা বুঝতে পেরেছে তাদের কোন সন্তান নেই তাহলে ভবিষ্যতে তাদের উত্তরাধিকারী রাজ্য সামলাতে পারবে না বলে রাখা ভালো রাজা ছিল খুবই সৎ এবং ন্যায়পরায়ণ তাই প্রজারা যদি তার সামনেও থাকে কোন খারাপ কথা বলে তাহলে সে কিছুই বলে না তবে  তারা তো তাদের কাজ করতেই থাকে তারা যখনই পারে তখন রাজাকে এটা সেটা বলে অপমান করতে ছাড়ে না এতকিছুর মধ্যে রাজা হতাশ হয়ে পড়ে তবে রানী ছিল খুবই শক্ত কোন কথার প্রতিবাদ করতে এসে ছাড়ে না তবে ধীরে ধীরে সেও ভেঙে পড়ছে একদিন রাত প্রায় বারোটা ত্রিশ মিনিটে রাজার হঠাৎ করে ঘুম ভেঙে যায় তার ঘুম আসছে না এত চিন্তায় চিন্তায় তাই সে ছাদে চলে গেল তবে সেটা রানী ও টের পেল তাহলে রানীও তার পিছন পিছন গেল সেটা রাজা জানে না রাজা ছাদে পৌঁছে চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলো কি পাপ ছিল আমার কি দোষ করেছি আমি আমি আমার প্রজাদের অত্যাচার করি না এমনি সাধারণ পাপও আমার মধ্যে নেই  আমি যতদূর জানি তাহলে কেন তুমি আমাকে একটা সন্তান দিলে না হঠাৎ তার কাঁধের উপর কে যেন হাত রাখল পিছে ঘুরে দেখে সে রাণী সে বলল চিন্তা করো না দেখো সৃষ্টিকর্তা নিশ্চয়ই কিছু না কিছু করবে এভাবেই বিভিন্ন কথা বলতে বলতে তারা ছাদে ঘুমিয়ে পড়ল পরের দিন সকাল ভোর পাঁচটা পাখির ডাকে রাজা রানীর ঘুম ভাঙ্গে তবে নিচে শোনা যায় চিৎকার চেঁচামেচের শব্দ তারা দুজন দৌড়ে নিচে গিয়ে দেখে একজন দাসীর তিনটি বাচ্চা হয়েছে একটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান তবে দুঃখের ব্যাপার হল দাসীটি মারা গিয়েছে তার স্বামী তার পাশে বসে কাঁদছে তার হাহাকারি দেখে আশেপাশের মানুষরাও গুমরে গুমড়ে কাঁদছে রাজা রানীর নিচে গিয়ে সবকিছু জানতে পারলো রাজা দাসের স্বামীকে তার ওই তিন সন্তান নিয়ে যেতে বললে দাদিটির স্বামী বলে আমার বাবা বঁচে নেই স্ত্রীটাও আজ মারা গেলো বাড়িতে আছি শুধু আমার মা আর আমি কিভাবে আমি তিনজন সন্তানকে বড় করে তুলবো রানী বলল তুমি কি বলতে চাইছো যে তুমি সন্তানদের দায়িত্ব নিতে পারবে না 

না আমি সেটা বলতে চাচ্ছি না তবে আমার তিনজন সন্তান পালার মত আর্থিক ও শারিরিক সক্ষমতা নেই ফলে আমি তিনটি সন্তান মানুষ করতে পারবো না 

Comments

    Please login to post comment. Login