Posts

গল্প

ইসলামের দৃষ্টিতে সাফল্য এবং ব্যর্থতা

February 16, 2026

Md. Anwar kadir

34
View

নাসির মাঝে মাঝে ইসলাম সম্পর্কে এমন সব জটিল প্রশ্ন করে বসে। সে আমাকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মজা নেয়। তবে আমিও অনেক কিছু শিখতে পারি।
ইসলাম সম্পর্কে সব প্রশ্নের উত্তর আমার জানা নেই৷ তার মানে এই নয় যে, সেই সকল প্রশ্নের উত্তর ইসলামে নেই। হয়ত আমি জানিনা। তবে কোন এক মহাজ্ঞানী বলেছেন,"A good question is half of knowledge."। 
নাসির আমার কাছে জানতে চাইলো, ইসলামের দৃষ্টিতে কোন ব্যক্তি এক কথায় কিভাবে বুঝবে তার করণীয় কি? আর কি করণীয় নয়?
সাথে সাথে মনে পড়ে গেলো। ডক্টর জাকির নায়েককেও এই প্রশ্নটি করা হয়েছিলো। উনি সুরা আল আছর সম্পর্কে বলেছিলেন। 
এই সুরায় আল্লাহ সময়ের কসম দিয়েছেন এবং আমাদের করণীয় সম্পর্কে জানিয়েছেন। 
সরাসরি চারটি কাজ যা একজন মানুষের সফলতার চাবিকাঠি হতে পারে। তাদের জন্য সুখবর দেওয়া হয়েছে, যারা ইমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ বা দাওয়াত দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। 
আর যারা এই কাজগুলো থেকে দূরে আছে তাদেরকে ক্ষতিগ্রস্ততায় পতিত মর্মে সুরা আছর এ উল্লেখ করা হয়েছে। 
কোরানে ইসলামের বার্তা স্পষ্ট। অত্যন্ত ছোট একটি সুরায় খুব কম কথায় আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি করলে আমরা ইহকাল এবং পরকালে সফল হবো। আর কি করলে বিপদগ্রস্ত হবো বা ক্ষতিগ্রস্ত হবো।

Comments

    Please login to post comment. Login