আমি বরাবরই নিজেকে বড্ড পন্ডিত ভাবি আর ধরা খাই। আসলেও জ্ঞানী ব্যক্তির সামনে নিজের পান্ডিত্য জাহির করা ঠিক না।
তাই ভাই এর সামনে পন্ডিতি না দেখিয়ে তাকে প্রশ্ন করলাম,"ভাই। ধর্ম থাকবে মসজিদে। ধর্ম কেন সবকিছুতেই টানতে হবে? বিশেষ করে রাজনীতিতে?"
ভাই আমার পন্ডিতির জন্য আগে একটা ধমক দিলেন। তারপর বললেন,"ইসলাম হলো জীবন ব্যবস্থা। আল্লাহ প্রদত্ত মানুষের জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে মানব জীবনের সকল কিছু কিভাবে পরিচালিত হবে স্পষ্টভাবে নির্ধারিত আছে। রাজনীতি একজন মানুষের জীবনের বাইরের কিছু না।"
বুঝতে পারলাম, আমি কতটা কম জানি।
ভাই আবার বললেন,"নবীজি সা: কি শাসক ছিলেন না? উনি কি শাসন করেননি?"
আমি হ্যা বললাম।
উনি বললেন,"আবু বকর রা:, উমর রা:, উসমান রা:, আলী রা: উনারাও শাসক ছিলেন। এটা কি রাজনীতি না?"
আমি মাথা নেড়ে ভাইয়ের কথায় সায় দিলাম।
উনি আবার বলতে শুরু করলেন,"উনারা যদি আমাদের আদর্শ হন, তাহলে রাজনীতি করতে অসুবিধা কি?"
আমি কথা ঘুরানোর জন্য বললাম,"ভাই। আমাদের রাজনীতি অনেক নোংরা। তাই আমি এটা থেকে দূরে থাকতে চাই। এমনকি ভালো-মন্দ ভোট দিতেও রাজিনা।"
ভাই সর্বশেষ প্রশ্ন করলেন,"কবরে যখন প্রশ্ন করবে, 'তোমার দীন কি?' উত্তর দিতে পারবি? যে ব্যক্তি বিশ্বাস করেনি যে ইসলাম সর্বক্ষেত্রে তার জীবন ব্যবস্থা সে কিভাবে উত্তর দিবে?"
ভাইয়ের কথায় একটা দম আছে।
তবে বুঝিয়ে বললাম যে আমার মতো দুর্বল ইমানের ব্যক্তিরা অন্তত কিছু করতে না পারলেও মনে মনে বিশ্বাস করি যে ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা।
ভাই প্রশ্ন করলেন,"যে ব্যক্তি মানেনা যে ইসলাম তার জন্য আল্লাহ কর্তৃক মনোনীত জীবন ব্যবস্থা সে কিভাবে কবরের প্রশ্নের উত্তর দিবে?
আর কবর তো পরকালের প্রথম ধাপ। প্রথম ধাপেই যে ধরা খাবে সে কিভাবে মুক্তি লাভ করবে?"
38
View