আসরের নামাজের পর মসজিদে দাওয়াতের কাজ চলছে। একজন ইমানী কথা বলছে। তাদের মাঝে কয়েকজন আবার বসে তা শুনছেন। বক্তা কথা প্রসঙ্গে তাদের সমালোচনা করলেন যারা নামাজে আসেনি। সবাই তার কথার সাথে সায় দিলো। কিছু মানুষ দোকানে বসে আড্ডা দিচ্ছেন, তারা আসেনি৷ আবার দোকানদাররাও নামজে আসেনি।
তবে মুরুব্বি একজন হাক দিয়ে উঠলেন।
তিনি বললেন,"ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমরা সবাই ওই পথ দিয়েই এসেছি। কেউ কি ওদেরকে নামাজে আসার জন্য বলেছি?
আমাদের মাঝে দোকান হয়েও এসেছে দুয়েকজন। তারাও দোকানদারকে নামাজের দাওয়াত দেননি।
তাদেরকে রেখে নামাজে আসার জন্য এই লোকগুলো অবশ্যই আমাদের নামে আল্লাহর কাছে নালিশ করবেন। আমরা কি আমাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারবো?"
সবাই একে অপরের মুখ চাওয়া চাওয়ি করলো।
একজন যুবক দু:খ প্রকাশ করে বললো যে, সে আসার সময় তার বন্ধুকে নামাজের দাওয়াত দেয়নি।
এবার মুরুব্বি বক্তাও তার কথার প্রসঙ্গ বদলে ফেললেন এবং নিজের অবস্থান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তিনি নিজেও ওই পথ দিয়ে এসেছেন। কিন্তু কাউকে নামাজের দাওয়াত দেননি।
তিনি বললেন,"নবীজি সা: এর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া। বেনামাজিকে নামাজের দাওয়াত দেওয়া।
পৃথিবীতে কোটি কোটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌছায়নি। তাদের জন্য আমাদের অন্তর কাদেনা।
আমাদের আশেপাশে অসংখ্য মানুষ আছে যাদের কাছে ইসলামের দাওয়াত পৌছায়নি।
তারা অবশ্যই আমাদেরকে আল্লাহর দরবারে অপরাধী করবেন।
আমরা আল্লাহর কাছে কি জবাব দিবো?
আজ থেকে আমরা আমাদের আশেপাশের মানুষজনকে দাওয়াত দিবো ইনশাআল্লাহ।"
সবাই তার কথায় একমত প্রকাশ করলো। সবাই দাওয়াতের কাজ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলো এবং নিজ নিজ অবস্থান থেকে তওবা করলো।
26
View