পৃথিবী তার গতিতেই এগিয়ে চলবে
আমরাও বেহুশের মতো ছুটে চলবো
ডানে-বামে কারো দেখার সুযোগ নেই!
অবুঝ শিশু যৌবনে পদার্পণ করবে
যৌবনের বিষে ছোবল মারতে চাইবে
দেখতে দেখতে যুবক বৃদ্ধ হয়ে যাবে!
গলার নিচের চামড়া কুচকে ঝুলে যাবে
কপালে আর গালে বলিরেখা স্পষ্ট হবে
চুলগুলো সব সাদা বর্ণ ধারণ করবে
তারপর একদিন সেই ক্ষণ আসবে!
অপ্রস্তুত অবস্থায় সব ছেড়ে যেতে হবে
বিদায়ীর উচ্ছিষ্ট নিয়ে টানাটানি হবে
জীবিতেরা মৃতকে নিয়ে ব্যবসা করবে!
জীবিতেরা তখনো বেহুশের মতো ছুটবে
কারো চলে যাওয়া চোখের পানি ঝড়াবে
ঘুমন্ত বিবেকবোধকে জাগাতে পারবেনা!
170
View