Posts

কবিতা

খুশির পয়গাম

February 18, 2026

নাসির ফরহাদ

62
View

আসমানে চাঁদ হাসে, 

শয়তান কাঁপে ত্রাসে 

মুমিনের প্রাণেতে বেহেশতি ঘ্রাণ। 

এলো খুশির পয়গাম নিয়ে মাহে রমজান 

এলো শান্তির বার্তা নিয়ে মাহে রমজান

রহম পাবার আশে, 

রহমতের এই মাসে 

মাগফিরাতের মাসে, 

মুক্তি ক্ষমার আশে- 

নামাজ পড় মুমিন, পড় কোরআন 

কায়েম কর ধরায় আল্লাহর বিধান… 

এলো খুশির পয়গাম নিয়ে মাহে রমজান 

এলো শান্তির বার্তা নিয়ে মাহে রমজান 

তারাবি সেহরিতে, 

মনভরে প্রশান্তিতে 

হালাল রুজির ইফতারে, 

আনন্দ ঘরেঘরে 

হিসাব মত করো ফিতরা প্রদান 

খোদা নিজ হাতে দিবেন প্রতিদান। 

এলো খুশির পয়গাম নিয়ে মাহে রমজান 

এলো শান্তির বার্তা নিয়ে মাহে রমজান

Comments

    Please login to post comment. Login