Posts

কবিতা

যৌবনের উত্থানে

February 18, 2026

Md. Anwar kadir

47
View

যৌবন বড্ড বিচিত্র এক সময়!
যৌবনের উত্থানে মানুষ উন্মাদ হয়ে যায়
দুর্বলকে ধাক্কা মেরে সরিয়ে দেয়
কিছু না পেলে কলাগাছকেই লাথি মারে!
উত্থানকালে মানুষ পতনকে ভুলে যায়
কেউ আবার পতনেই অবিশ্বাস করে!

হাড্ডিসার বুড়োর দাড়ি টেনে ছিড়ে ফেলে

দু'টাকার জন্য রিকশাওয়ালার টুটি ধরে

যেন সাপের বিষে সাপ নিজেই পাগল!
যৌবনে কুকুরটারও ঢের ফ্যান ফলোয়ার 
সাদা চামড়ার কাছে কালো যেন অচ্যুত 
কুশিক্ষিতের কাছে সবাই অশিক্ষিত!
অন্যের পতন দেখে বেজায় আনন্দিত হয়
আর ছুটে নিজের অধপতনের পানে!
কেউ আবার হাদি হয়ে ছুটে অমরত্বের পানে
তারা চিরকাল যোবনেই থাকে মানব মনে!

Comments

    Please login to post comment. Login